নাটোর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা॥ ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড়

BNP's partial convening committee announced
নাটোর প্রতিনিধি ০২ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:১০ অপরাহ্ন সারা বাংলা
নাটোর প্রতিনিধি ০২ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:১০ অপরাহ্ন
নাটোর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা॥ ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড়
নাটোর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

নাটোর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব  রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক জ্ঞিপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে রহিম নেওয়াজকে আহ্বায়ক এবং আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়। রহিম নেওয়াজ  বিলুপ্ত জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

অন্যদিকে আসাদুজ্জামান আসাদ জেলা স্বেচ্ছাসেবক দলের স্ট্যান্ডিং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া, আংশিক আহ্বায়ক কমিটিতে আব্দুল আজিজ, জিল্লুর রহমান চৌধুরী বাবুল, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব এবং দাউদার মাহমুদকে যুগ্ম আহ্বায়ক এবং শহিদুল ইসলাম রাজু, সাবিনা ইয়াসমিন, আবুল কাশেম, তারিকুল টিটু, ব্যারিস্টার আবু হেনা মোস্তাফা, সুফিয়া হক এবং শ্রী রঞ্জিত কুমার সরকারকে সাধারণ সদস্য করা হয়েছে।

এদিকে নব্য ঘোষিত নাটোর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসুবকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জেলা বিএনপির কিছু নেতাকর্মীরা।