কক্সবাজার প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বায়তুশ শরফের শুভ সূচনা

Baitush Sharaf's good start in school cricket tournament
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০২ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:১৮ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০২ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:১৮ অপরাহ্ন
কক্সবাজার প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বায়তুশ শরফের শুভ সূচনা
কক্সবাজার প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বায়তুশ শরফের শুভ সূচনা

কক্সবাজার প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। 

ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, কক্সবাজারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নিজাম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজ প্রথমে ব্যাট করে নেমে ৩৪৬ রান সংগ্রহ করে। জবাবে কলাতলী উচ্চ বিদ্যালয় ২য় ইনিংসে ব্যাট করতে নেমে ৭৪ রানে অলআউট হয়ে যায়। কৃতি খেলোয়াড় আরমান ১১৮ বলে ১২০ রান করে।