পবায় বাংলাদেশ সাংবাদিক সংস্থা জেলা শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি, সম্পাদক ও যুগ্ম সম্পাদককে সংবর্ধনা

Congratulations to the newly elected committee president, secretary and joint secretary
নিজস্ব প্রতিবেদক: ০২ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৩৬ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ০২ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৩৬ অপরাহ্ন
পবায় বাংলাদেশ সাংবাদিক সংস্থা জেলা শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি, সম্পাদক ও যুগ্ম সম্পাদককে সংবর্ধনা
পবায় বাংলাদেশ সাংবাদিক সংস্থা জেলা শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি, সম্পাদক ও যুগ্ম সম্পাদককে সংবর্ধনা

রাজশাহীর পবায় বাংলাদেশ সাংবাদিক সংস্থা জেলা শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি মো. জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক মো. ফজলুল করিম বাবলু এবং যুগ্ম সম্পাদক মো. ইউসুফ আলী চৌধুরী কে পবা উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারী) দুপুরে অত্র প্রতিষ্ঠানের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানান দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কাল্ব) খ-অঞ্চল এর ডিরেক্টর মো. ওয়াজেদ আলী খাঁন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা পবা শাখার সভাপতি সরকার দুলাল মাহবুব, মহানগর শাখার সদস্য সবুজ ইসলাম, পবা উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের শাখা ব্যবস্থাপক মো. হযরত আলী, অত্র প্রতিষ্ঠানের প্রতিনিধি এনামুল হক, সাধন আলী, আনোয়ার হোসেন, রাকিবুল ইসলাম প্রমূখ।