কাঠুরিয়া এখন অর্থ বিত্তশালী
আওয়ামী লীগের টানা শাসনামল ছিলো ব্যাপক লুটপাট, সাম্রাজ্য, প্রভাব বিস্তার, অনিয়ম ও দূর্নীতির৷ অবশেষে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী পতন হলেও এই দলের অনেকে এখনো ঘাপটি মেরে থেকে নানা অপকর্ম, অনিয়ম, অপরাধ ও জালিয়াতি কাজে সক্রিয় রয়েছেন।
এদেরই একজন পতিত আওয়ামী দোসর হোসাইন মেম্বার। যিনি ছিলেন সাধারণ একজন কাঠুরিয়া। এখন তিনি কোটিপতি৷ তাছাড়া সাবেক এই মেম্বার এলাকায় জালিয়াত হিসেবে পরিচিত। তার জালিয়াতি নিয়ে বিভিন্ন সময় পত্রপত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে। জালিয়াতি কাজে জেলে যেতে হয়েছে তাকে। তার ছোট ভাই ইতিপূর্বে মাদক মামলায় আটক হয়েছিল। এতসব করেও থেমে নেই তারা, আছেন বহাল তবিয়তে।
সূত্র জানিয়েছে, একসময়ের কাঠুরিয়া এখন কাঁড়ি কাঁড়ি টাকার মালিক! কি করে সময়ের ব্যবধানে অসম্ভবকে তিনি সম্ভব করেছেন পেছনে ফিরে তাকালে সহজে বুঝা যায় আওয়ামী শাসনামলে নানা অনিয়ম, দূর্নীতি ও জালিয়াতি। বহু বিতর্কিত, দলিল জালিয়াত এই সেই হ্নীলার হোসাইন মেম্বার কক্সবাজারের টেকনাফের সাবেক এমপি বদির ঘনিষ্ঠজন তার সুবিধাভোগী। পতিত আওয়ামী লীগের নুরুল বশরের কমিটির সহ সভাপতি। সদ্য দলিল জালিয়াতির মামলায় আটক হয়ে জামিনে মুক্তি পান। এছাড়া গেল মাসদুয়েক আগে কক্সবাজারের একটি আবাসিক হোটেলে গোপন বৈঠককালে পুলিশী অভিযানে হোসাইন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রায় ৪০ জন মেম্বার (ইউপি সদস্য) আটক হন। ইউপি সদস্যদের সংগঠন বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) কক্সবাজার জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভা থেকে তাদের আটক করা হয়েছিল।
পুলিশ জানিয়েছিল, গোপন মিটিং থেকে কলাতলির হোটেল ইউনি রিসোর্টের অভিযানে হোসাইন মেম্বার সহ অন্যদের আটক করা হয় তখন। খবর পেয়ে ওইদিন আগেভাগে বহু বিতর্কিত, বিভিন্ন মামলার আসামি ও পতিত আওয়ামী লীগের অনেকে পালিয়ে যান।
টেকনাফের অনেকে জানান, হোসাইন জালিয়াতি কাজে নাম্বার ওয়ান। তার ফাঁদে পড়ে বিভিন্ন সময় আওয়ামী আমলে মুখ খুলতে পারেনি এরকম অনেকে সর্বশান্ত হয়েছেন। আওয়ামী পতন পরবর্তীও কৌশলগত আওয়ামী নৈরাজ্য, সরকার বিরোধী কর্মকাণ্ড ও জালিয়াতি কারবার থেমে নেই তার।
সচেতন টেকনাফবাসির মতে, অপরাধী যেই হোক কঠোর হস্তে দমনের সময় এখন। এতে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন।
টেকনাফ থানা অফিসার ইনচার্জ (ওসি) গণমাধ্যমকে জানান, বিষয়টি দেখা হবে। বর্তমান সময়ে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে৷ অপরাধ বা অপরাধী যে হোক পার পাওয়ার সুযোগ নেই।