রাহুল রাজ এর প্রেমের কবিতা- আমি কিন্তু আমিই আছি

I'm just me
রাহুল রাজ ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২০ অপরাহ্ন সাহিত্য
রাহুল রাজ ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২০ অপরাহ্ন
রাহুল রাজ এর প্রেমের কবিতা- আমি কিন্তু আমিই আছি
রাহুল রাজ এর প্রেমের কবিতা- আমি কিন্তু আমিই আছি

হয়ত তুমি ভুলে গেছ, হয়ত মনে নেই-

আমি কিন্তু আমিই আছি সেই তোমারি সেই।

একটু না হয় খুঁজে দেখ, তোমার আশেপাশে

অনুভুতিতে আছি কাছে স্মৃতির ভেলায় ভেসে।

তোমার আমার যত্নে গড়া অজান্তের স্মৃতি

নিরবে আসে দু’চোখে ভাসে, জানায় আকুতি।

মন পাতালের গহ্বরে চড়ি হতাশার সিঁড়ি

ধরতে গিয়ে তোমার হাত শূন্য হাতে ফিরি।

সবি আছে তেমনও এখনও, শুধু তুমি নেই

আমি কিন্তু আমিই আছি সেই তোমারি সেই।