আদিবাসী পল্লীতে বিদ্যা দেবীর আরাধনা
Worship of Goddess Vidya
দেশব্যাপী চলছে বিদ্যাদেবীর আরাধনা,তারই সূত্র ধরে রাজশাহী নগরীর শাহমুখদুম থানাস্থ আদিবাসী-মা সারদা পল্লীর মাতৃ মন্দিরে ৩ ফেব্রুয়ারি সোমবার সকাল ৯ টায় বিদ্যাদেবীর আরাধনা হয়। বিদ্যা দেবীর এ আরাধনায় রাজশাহী সিটি কর্পোরেশনের সহকারি প্রকৌশলী প্রভাত কৃষ্ণ সরকার উপস্থিত ছিলেন,তিনি বিদ্যাদেবীর আরাধনায় জ্ঞান বিকশিত করার জন্য শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী উপহার দেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার রামকৃষ্ণ আশ্রমের সহ-সম্পাদক শংকর চন্দ্র দাস, আদিবাসী পরিষদের রাজশাহী নগর সাংগঠনিক সম্পাদক শাওন ভূঁইয়া ও সনাতনী ভক্তবৃন্দ। বিদ্যাদেবীর আরাধনাকে কেন্দ্র করে সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন পল্লীতে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। তারা জ্ঞান প্রার্থনা করে বিদ্যাদেবীর কাছে প্রার্থনা করছেন।