কারিতাসের নবনিযুক্ত পরিচালককে শুভেচ্ছা
Congratulations to the newly appointed Director of Caritas
রাজশাহী কারিতাসের আঞ্চলিক পরিচালক ড.আরোক টপ্প্যকে শুভেচ্ছা জানিয়েছেন , জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় নেতারা।
৩ ফেব্রুয়ারি সোমবার বিকেল চারটায় রাজশাহী নগরীর আঞ্চলিক কার্যালয়ে শুভেচ্ছা নিবেদন করেন।
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গণেশ মার্ডী,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলার সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়, কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস (আনু পাহাড়ি) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক ছোটন সরদার।
নবনিযুক্ত পরিচালক ড.আরোক টপ্প্যর ২ ফেব্রুয়ারি রবিবার ছিল তার প্রথম কর্মদিবস।
বিবিএন / ৩ ফেব্রুয়ারি / অচ