গোমস্তাপুরে শান্তি সম্প্রীতি ও সহিংসতা প্রতিরোধে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
Cultural program held for peace harmony and prevention of violence
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শান্তি সম্প্রীতি ও সহিংসতা প্রতিরোধে বৃদ্ধির জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব ফোরাম ও নাগরিক প্ল্যাটফর্মের সদস্যবৃন্দের পরিবেশনায় ডেমক্রেসিওয়াচের বাস্তবায়নে মঙ্গলবার দিনব্যাপ চৌডালা বসোনিটোলা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
বক্তব্য রাখেন চৌডালা জহুর আহমেদ মিয়া ডিগ্রী কলেজের প্রভাষক সাবিরুল ইসলাম, নাচোল টিএমবি কলেজের প্রভাষক মোজাম্মেল হক, আস্থা প্রকল্পের জেলা সমন্বয়ক রেজাউল করিম, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ও আব্দুর রউফ লিটন। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ সুদিজন সহ উপজেলায় যুব ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।