পাঁচদিনের ব্যবধানে ২ বার বাড়ল সোনার দাম

Gold at the highest price in history
অনলাইন ডেস্ক ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:২৮ অপরাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:২৮ অপরাহ্ন
পাঁচদিনের ব্যবধানে ২ বার বাড়ল সোনার দাম

গত ১ ফেব্রুয়ারি বাড়ানো হয়েছিল সোনার দাম। এর চারদিন না পেরোতেই আবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় ২ হাজার ৯২৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৭ হাজার ৮১৮ টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

দেশের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যা আগামীকাল থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বিস্তারিত আসছে...