নবাবগঞ্জে নির্বাচনে নাশকতার পরিকল্পনায় মজুদ বিপুল পরিমান গান পাওডারসহ বোমাতৈরীর সরণ্জাম উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানাধীন পাড়ঘোড়াপাখিয়া এলাকা হতে ৬.২৭০ কেজি গান পাউডার সদৃশ্য গুড়া পদার্থ ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-৫, সিপিসি-১।
র্যাব-৫, রাজশাহী, সিপিসি-১, (চাঁপাইনবাবগঞ্জ) ৮ ফেব্রুয়ারি দিবাগত রাত ১০ টায় জেলার শিবগঞ্জ থানাধীন পাড়ঘোড়াপাখিয়ার আসাদুল মন্ডলের সরিষা ক্ষেতের ভিতর হতে ১টি প্লাস্টিকের বস্তার উপর ৩টি আলাদা-আলাদা পলিথিনের প্যাকেটে মোড়ানো ৬ কেজি.২৭০ গ্রাম গান পাউডার সদৃশ্য গুড়া পদার্থ ও বোমা তৈরীর সরঞ্জামাদি উদ্ধার করে।উদ্ধারকৃত আলামত সমূহ পআইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৫,জানায়, ৮ ফেব্রুয়ারি সন্ধা সোয়া ৬টার সময় র্যাব-৫, সিপিসি-১ এর একটি আভযানিক টহল দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন পাড়ঘোড়াপাখিয়া এলাকায় সরিষা ক্ষেতের ভিতর মেহগনি গাছের নীচে সন্দেহজনক অবস্থায় প্লাস্টিকের বস্তার উপর কয়েকটি পলিথিনের ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে আছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তারা ঘটনাস্থলে গিয়ে জনৈক আসাদুল মন্ডলের সরিষা ক্ষেতের ভিতর মেহগনি গাছের নীচে পরিত্যক্ত অবস্থায় ০ল১টি প্লাস্টিকের বস্তার উপর ৩টি আলাদা-আলাদা পলিথিনের প্যাকেটে মোড়ানো সর্বমোট ৬.২৭০ কেজি গান পাউডার সদৃশ্য গুড়া পদার্থ ও বোমা তৈরীর সরঞ্জাম এবং ০১টি সাদা পলিথিন ব্যাগের ভেতর ১.৭০০ কেজি ছোট পাঁথর কাঁচের গুড়া ১.৪০০ কেজি, লোহার পেরেক ৩৮৫ গ্রাম, ১২টি লাল রংয়ের কসটেপ, ৩১টি প্লাস্টিকে জর্দার কৌটা, গ্যাস লাইটার ২৯টি ও কালো রংয়ের ০১টি K15S KECHAODA বাটন মোবাইল পরিত্যাক্ত অবস্থায় আলামত হিসাবে উদ্ধার করা হয়।
র্যাব-৫, ধারনা করা হচ্ছে যে, উদ্ধারকৃত আলামত সমূহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অশান্তি সৃষ্টির লক্ষ্যে নাশকতা করার পরিকল্পনায় দুষ্কৃতিকারীগণ উল্লেখিত স্থানে সংরক্ষন করে রেখেছিল।