বাংলাদেশ মহিলা পরিষদের ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
বাংলাদেশ মহিলা পরিষদের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেল চারটায় নগরীর আলুপট্টি মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
পরে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক নিলুফা ইয়াসমিন, পাঠাগার ও গবেষণা সম্পাদক সেলিনা বেগম, সাংস্কৃতিক সম্পাদক হাসনাআরা সূচী, প্রচার সম্পাদক আফরোজা খান হেলেন। এছাড়া পরিবর্তনের নির্বাহী পরিচালক রাশেদ রিপন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি গনেশ মার্ডি, সহ -সভাপতি রাজকুমার শাও, কেন্দ্রীয় সদস্য আন্দ্রিয়াস বিশ্বাস আনু, ছোটন সরদার, এইচআরডি এলিনা আগনেস, তৃণা মুরমুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা নারী অধিকার প্রতিষ্ঠা, সমতা ও সামাজিক ন্যায়ের আন্দোলনে বাংলাদেশ মহিলা পরিষদের অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও ক্ষমতায়নে সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানান তারা।