গণমাধ্যম ও সাংবাদিকতায় মিডিয়া ব্যাক্তিত্ব আলমগীর হোসাইন মাস্টার্স-এ প্রথম শ্রেণীতে উত্তীর্ণ
আলহামদুলিল্লাহ' (ٱلْحَمْدُ لِلَّٰهِ) দৈনিক সমাচার পত্রীকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ আলমগীর হোসাইন
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট পিআইবি থেকে, গণমাধ্যম ও সাংবাদিকতায় মাস্টার্স-এ প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন। মেধাক্রম পঞ্চম স্থান নিয়ে। এ নিয়ে তার তিনটি বিষয়ে মাস্টার্স সম্পন্ন হলো। এছাড়া তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় এমফিলের একজন গবেষক।
২০০৫ সালে মুহাম্মদ আলমগীর হোসাইন যখন দৈনিক সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন,তখন তিনি আমাকে পত্রিকাটির রাজশাহী ব্যুরোচীফের দায়িত্ব দিয়ে নিয়োগ দেন।
বর্তমানে তিনি জাতীয় দৈনিক গনজাগরন পত্রিকার সম্পাদ ও প্রকাশক। তিনি একজন সাদা মনের মানুষ,সর্বদা আমাকে ভাই বলে সম্মোধন করতেন, এখনো করেন।গণমাধ্যম ও সাংবাদিকতায় মাস্টার্স-এ প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন,শুনে আমি খুব আনন্দিত হয়েছি ।
আমি তার সুস্থতাসহ উত্তর উত্তর সাফল্য কামনা করি।