সাবেক আইজিপি মামুনের বিরুদ্ধে আরো ৪ হত্যা মামলা

Chowdhury Abdullah Al-Mamun
অনলাইন ডেস্ক: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৪০ পূর্বাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৪০ পূর্বাহ্ন
সাবেক আইজিপি মামুনের বিরুদ্ধে আরো ৪ হত্যা মামলা
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীতে পৃথক চার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর)  ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে নির্বিচার গুলিবর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুন। ইতোমধ্যে এ মামলায় তাকে ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তবে আবারও তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

এর আগে গত ৪ সেপ্টেম্বর সকাল তাকে আদালতে আনা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। তার ৮ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ৩ আগস্ট রাতে উত্তরা থেকে আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।