নিয়ামতপুরে এইচএসসিতে পাসের হার ৭৯.১৩
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এবার এইচএসসিতে পাসের হার ৭৯ দশমিক ১৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩২ জন পরীক্ষার্থী। সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে নিয়ামতপুর সরকারি কলেজ থেকে।
আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, এবার নিয়ামতপুর উপজেলায় মোট এইচএসসি পরীক্ষার্থী ছিল ১ হাজার ১৪৫ জন জন। এর মধ্যে পাস করেছে ৯০৬ জন। । সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে নিয়ামতপুর সরকারি কলেজ থেকে। এই প্রতিষ্ঠান থেকে ১০২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
আলিম পরীক্ষায় পাসের হার ৯৭ দশমিক ৩৯ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ১১৫ জন। পাস করেছে ১১২ জন। কোনো পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। চারটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ পাস করেছে।
ভোকেশনালে পাসের হার ৮২ দশমিক ৮৮ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ১৪৬ জন। পাস করেছে ১২১ জন। জিপিএ-৫ পেয়েছে সাত জন পরীক্ষার্থী। একটি প্রতিষ্ঠান থেকে শতভাগ পাস করেছে। প্রতিষ্ঠানটি হলো বটতলীহাট মহিলা কারিগরি কলেজ।