বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বিতর্ক কর্মশালা
"বিতর্ক মানুষকে ভালো মানুষ হতে শেখায়, বিনয়ী ও সহনশীল হতে শেখায়। মানুষকে শুভকাজে টেনে আনার সবচেয়ে বেশি ক্ষমতা ভালো কথার। আর তাই বিতর্ক হচ্ছে ভালোভাবে কথা বলার বিদ্যা।"
চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে অনুষ্ঠিত বিতর্ক কর্মশালায় এসব কথা বলেন প্রশিক্ষকবৃন্দ। শনিবার চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা। এতে অংশ নেয় ১১টি শিক্ষা প্রতিষ্ঠান ও বন্ধুসভার ১১৫ জন সদস্য।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভা, জাতীয় পরিচালনা পর্ষদের প্রশিক্ষণ সম্পাদক হাসান মাহমুদ সম্রাট ও রুয়েট ডিবেটিং ক্লাবের সভাপতি তানভীর আহমেদ।
সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. মোজাহারুল ইসলাম। বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়ামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন।
প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বক্তব্য দেন, বন্ধুসভার উপদেষ্টা শফিকুল আলম ভোতা, মনোয়ারা খাতুন, লক্ষিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম। শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিক্রিয়া জানায়, তানভির আহমেদ, আহনাফ শাহরিয়ার, লিমা খাতুন।
এসময় শিক্ষার্থীরা প্রশিক্ষকদের সঙ্গে বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে উচ্ছাস প্রকাশ করেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিউল আজম, এম এম হক আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক একেএম জোবায়ের হাসিব দেলোয়ার, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর-ই-আলম, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহারুল ইসলাম, জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোসিকুল ইসলাম।
কর্মশালায় সহযোগিতায় করেন বন্ধুসভার সহসভাপতি মো. আসাদুজ্জামান, সহসাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ ফাহিম, প্রশিক্ষণ সম্পাদক সাঈদ মাহমুদ, পাঠচক্র সম্পাদক আয়েস উদ্দিন, ম্যাগাজিন সম্পাদক আনিফ রুবেদ, বইমেলা সম্পাদক ওজিফা খাতুন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, সদস্য আল মাহমুদ, সৈয়দ নাফিউল ইসলাম, মাসরুফা খাতুন, সিফা বিনতে হাবিব, নাজিফা আনজুম বর্ণা, জোবায়ের আহমেদ, আহমেদ ওয়ালিদ, শাকিল হোসেন, মঈন আহমেদ, সাকিব হাসান, রাকিবুল হাসানসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়ামন বলেন, বন্ধুসভা সারাবছর শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিকসহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে থাকে। অংশ নিয়ে থাকে বিভিন্ন মানবিক কাজেও। বন্ধুরা নিয়মিত বই পড়া কর্মসূচি বা পাঠচক্রে অংশ নিয়ে থাকে। আমাদের পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীদের দক্ষভাবে গড়ে তুলতে বিতর্ক দক্ষতা থাকা খুবই প্রয়োজন। কেননা, একজন বিতার্কিক সবসময় যুক্তিদিয়ে হাসিমুখে কথা বলতে পারেন। এ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। এর ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করবে বন্ধুসভা। আগামী ফেব্রুয়ারি মাসে এসকল স্কুলের বিতার্কিক দলকে নিয়ে বন্ধুসভা আয়োজন করবে বিতর্ক প্রতিযোগিতা।
কর্মশালায় অংশ নেয় নবাবগঞ্জ সরকারি কলেজ, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়, এম এম হক আইডিয়াল স্কুল, আজাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়, জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়, গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়, লক্ষিপুর উচ্চ বিদ্যালয়, বাবুডইং আলোর পাঠশালার শিক্ষার্থী ও বন্ধুসভার শিক্ষার্থী বন্ধুরা।