গোমস্তাপুরে প্রাথমিক শিক্ষকদের সংবাদ সম্মেলন

Primary teachers press conference
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ১৮ নভেম্বর ২০২৪ ০৫:২১ অপরাহ্ন শিক্ষা
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ১৮ নভেম্বর ২০২৪ ০৫:২১ অপরাহ্ন
গোমস্তাপুরে প্রাথমিক শিক্ষকদের সংবাদ সম্মেলন
গোমস্তাপুরে প্রাথমিক শিক্ষকদের সংবাদ সম্মেলন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার'র বক্তব্য প্রত্যাহার ও পদত্যাগের দাবিতে গোমস্তাপুরে প্রাথমিক শিক্ষকদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর দেড়টায় উপজেলা প্রেসক্লাব গোমস্তাপুর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয় দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের ব্যানারে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ওই পরিষদের সমন্বয়ক রুহুল আমিন (শিহাব)।

তিনি লিখিত বক্তব্য বলেন ২০২১ সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ভাতা ৮ম পে স্কেলের ১০ গ্রেডে উন্নীত করার দাবি জানিয়ে যাচ্ছেন। গত ৩০ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন বিভাগ ও প্রাথমিক শিক্ষার নানামুখী সংস্কারের জন্য ৯ সদস্য বিশিষ্ট একটি পরামর্শক আহবায়ক কমিটি গঠন করেছেন ।গত ১৭ নভেম্বর রোববার শিক্ষক প্রতিবন্ধীদের সঙ্গে পরামর্শক কমিটির বৈঠক  চলাকালীন মাননীয় উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন 'প্রাথমিক সহকারী শিক্ষকরা যে, ১০ম গ্রেডে বেতন- ভাতা চাচ্ছেন তা যৌক্তিক দাবি হলেও এ মুহূর্তে বাস্তবসম্মত নয়। তবে প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে প্রদান করা হবে বলে তিনি উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয় পরামর্শ কমিটি কাজ করার সময় উনার মতো দায়িত্বশীল জায়গা থেকে এমন নেতিবাচক একটি মন্তব্য সাড়ে ৩ লক্ষ সহকারি শিক্ষকদের মনে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। উপদেষ্টা  যদি আগেই কোন সিদান্ধ নিয়ে থাকেন তাহলে পরামর্শক কমিটি নামে প্রহসনের কোন প্রয়োজন আছে বলে তারা মনে করেন না।

সংবাদ সম্মেলনে সহকারী শিক্ষকরা প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দারের বক্তব্য প্রত্যাহার ও পদত্যাগের দাবি জানানো হয়। একই সঙ্গে প্রাথমিক শিক্ষার  মূল কারিগর সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রুহুল আমিন, উম্মে আবেহা, রইসুদ্দিন বিপ্লব ও আমির হোসেন।