পড়াশোনায় শিক্ষার্থীদের এগিয়ে নিতে মতবিনিময় সভা

Discussion meeting to advance students in studies
নিজস্ব প্রতিবেদক ২০ নভেম্বর ২০২৪ ০৬:৪১ অপরাহ্ন শিক্ষা
নিজস্ব প্রতিবেদক ২০ নভেম্বর ২০২৪ ০৬:৪১ অপরাহ্ন
পড়াশোনায় শিক্ষার্থীদের এগিয়ে নিতে মতবিনিময় সভা
পড়াশোনায় শিক্ষার্থীদের এগিয়ে নিতে মতবিনিময় সভা

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীদের পড়াশোনায় এগিয়ে নিতে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক মহাদেব পাল, কামাল উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী শিক্ষক তাকদিরুল ইসলাম। অভিভাবকদের মধ্যে কথা বলেন কল্পনা মুরমু, হযরত আলী, রাধামনি টুডু, আরতি টুডুসহ অন্যরা।


বক্তারা বলেন, শিক্ষার্থীদের এগিয়ে নিতে তাদের নিয়মিত বিদ্যালয়ে আসতে হবে। প্রতিদিনের পড়া প্রতিদিন করতে হবে। প্রত্যন্ত এলাকা ও ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থী হিসেবে তারা বেশিরভাগই বিদ্যালয়ে না গিয়ে কাজে যায়। জীবিকার তাগিদে কাজে গেলেও পড়াশোনা ছাড়া জীবনমান উন্নয়ন সম্ভব নয়। তাই পড়াশোনায় মনোযোগ ও সময় বেশি দিতে হবে। বিদ্যালয় ছুটি থাকাকালে কাজ করা যায়। কিন্তু বিদ্যালয় বাদ দিয়ে কাজ করলে পড়াশোনায় কাঙ্খিত ফলাফল সম্ভব হয় না। এজন্য শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বৃদ্ধি, স্কুলমুখী করতে ও বাড়িতে পড়তে বসাতে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। বাল্যবিয়ে দেয়া থেকে বিরত থাকতে হবে।

এসময় অভিভাবকবৃন্দ দাবি করেন, এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ে আবাসিক শিক্ষা ব্যবস্থা চালু করতে পারলে তারা এগিয়ে যাবে। ভালো ফলাফল করবে। এজন্য সকলের অংশগ্রহণ ও সহযোগিতার দাবি জানান অভিভাবকরা।