গোমস্তাপুরে বাংলাদেশ কিন্ডারগার্ডেন সমিতির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Kindergarten Association Scholarship Examination held
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ২৪ ডিসেম্বর ২০২৪ ০৫:৫৬ অপরাহ্ন শিক্ষা
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ২৪ ডিসেম্বর ২০২৪ ০৫:৫৬ অপরাহ্ন
গোমস্তাপুরে বাংলাদেশ কিন্ডারগার্ডেন সমিতির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
গোমস্তাপুরে বাংলাদেশ কিন্ডারগার্ডেন সমিতির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণের প্রতিষ্ঠান বাংলাদেশ কিন্ডার গার্ডেন সমিতি (বিকেএস) ২০২৪ সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় চৌডালা জোহুর আহমেদ মিয়া ডিগ্রী কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

পরিক্ষা কেন্দ্রে সাতটি কেজি স্কুল অংশগ্রহণ করেন। তাছাড়া বাংলাদে কিন্ডারগার্ডেন সমিতির (বিকেএস) আওতায় সাতটি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। পরিক্ষা কেন্দ্র ৬৩টি কেজি স্কুলের ১৭২৮ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। কেন্দ্রের পরিচালক হাবিবুর রহমান জানান বাংলাদেশ কিন্ডারগার্ডেন (পিকেএস) সমিতির আওতায় শিক্ষার মান উন্নয়ন ও উন্নতি লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে পরিচালিত সমিতির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

যাতে শিক্ষার্থীর শিক্ষার মান বৃদ্ধি হয়। ৭ নং চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব জানান আমি পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করে দেখেছি। কিন্ডার গার্ডেন সমিতির আহতায বৃত্তি পরীক্ষা হচ্ছে তাতে শিক্ষার মান আরো বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষা জ্ঞানের প্রকাশ পাবে।